Main Menu

ঝালকাঠিতে ৭০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

মোঃ শামিম খান, ঝালকাঠি থেকে:  ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের পশ্চিম ঝালকাঠির একটি বাসা থেকে মাদকসহ এ ৪ বিক্রেতাকে গ্রেফতার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, জেলা শহরের মোহাম্মদ নূরুজ্জামান সেন্টু, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রিপন হাওলাদার এবং বরিশাল শহরের উৎপাল পাল।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীরা নিজ বাড়ীতে বসে ব্যবসায়িক কার্যক্রমের সময় হাতে নাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে আটক করে।

Share





Related News

Comments are Closed