সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে সিলেট নগরীর ঐতিহ্যবাহী রেজিস্টারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সম্মুখে এক সমাবেশে লিপ্ত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি একে আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন.ডি.এফ) সিলেট জেলা শাখার শহ-সভাপতি সুরুজ আলী, খোকন আহমদ, আনসার আলী, নাজমুল হোসেন, সাজন মিয়া, মুহিদুল ইসলাম, জাকির হোসেন, মিজান মিয়া, মনির হোসেন, রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্ম কুর্মি, আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়াকে প্রানে মারার উদ্যেশ্যে পুলিশি পাহাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী সন্ত্রাসী আরিফ-সফর আলী গং ও তাদের মদতদাতাদের গ্রেফতারের দাবি জানান, না হলে শ্রমিকরা আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা আরো বলেন, শ্রমিক অঙ্গন থেকে দালাল, সুবিদাবাদি নেতৃত্ব উচ্ছেদ করে সৎ, সাহসী, সংগ্রামী, সচেতন নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed