Main Menu

এক্সেলসিয়রে শুরু হয়েছে “হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল”

বৈশাখী নিউজ ডেস্ক: শহরতলীর খাদিমনগরে অবস্থিত এক্সেলসিয়র সিলেটে শুরু হয়েছে “হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল”। ফ্যাশন জগতে জনপ্রিয় “হাইক” মাসব্যাপী এই অনুষ্ঠানে ৫০% ছাড় দিয়ে তাদের সমুদয় পণ্য বিক্রয় করছে। এতে থাকছে নারী পুরুষের নান্দনিক পোশাক ও দেশি- বিদেশি ডিজাইনারদের এক্সক্লুসিভ ড্রেস।
৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী আয়োজনে আরো থাকছে দেশ সেরা মডেল দ্বারা পরিচালিত “হাইক ফ্যাশন শো”। লাইভ কনসার্টে থাকছেন বাংলার মাইকেল জ্যাকসন সহ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
বাহারি আলোকসজ্জার কারু কাজ সান্ধ্য অনুষ্ঠানে এনেছে নান্দনিকতার ছোঁয়া। শীতের আমেজকে আনন্দময় করে তুলতে রয়েছে পিঠা-পায়েস সহ হরেক রকম মজাদার খাবারের মহা সমারোহ।

প্রাকৃতিক পরিবেশে মায়াবী হরিণ, বিশালাকার হাতি ও ঘোড়ায় চড়ার দৃশ্য ছিল খুবই উপভোগ্য। শিশুদের আনন্দ বাড়িয়ে দিয়েছে প্যাডেল বোট, বাম্পার কার সহ বিভিন্ন রকম রাইড।
আর টিকেটের র‌্যাফেল ড্র তে মিলবে গাড়ি, মটর সাইকেল, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার।

Share





Related News

Comments are Closed