Main Menu

সিলেট স্টেশন ক্লাবে পিঠা উৎসব অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদের উদ্যোগে ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে ক্লাবের মহিলা সদস্যদের সমন্বয়ে এক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে শীতকালীন রকমারী পিঠার সমাহার ঘটে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহবায়িকা রওনক জাহান।
শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। এ সময় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ মোশান্না, সদস্য অর্থ ও উন্নয়ন বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সদস্য ব্যবস্থাপনা বিভাগ এনায়েত আহমদ, সদস্য ক্রীড়া বিভাগ এ.এম মিজানুর রহমান, সদস্য সাংস্কৃতিক বিভাগ তানজিনা মোমিন আহমেদ, সদস্য আপ্যায়ন বিভাগ জুম্মা আব্বাস রাজু সহ ক্লাবের অন্যান্য সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed