দিনাজপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামায়াতের সমাবেশ ইজতেমা শুরু হয়েছে। এই ইজতেমায় প্রায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে জোহরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ ইজতেমার আনুষ্ঠানিকতা।
২ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা।
ইজতেমার প্রথম দিনে মাওলানা রবিউল আলম, মাওলানা মোস্তাফিজুর রহমান এবং মাওলানা আবদুল মতিন বয়ান করেন।
ইজতেমা আয়োজন কমিটির প্রধান (জিম্মাদার) রায়হানুল আমিন চৌধুরী জানান, শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে দিনব্যাপী বয়ানের পাশাপাশি দুপুরে অনুষ্ঠিত হবে জুমার নামাজ।
এদিকে ইতিমধ্যেই এ ইজতেমায় অংশ নিয়েছেন দিনাজপুরের ১৩টি উপজেলা ছাড়াও আশেপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই ইজতেমায় ইন্দোনেশিয়া হতে আগত একটি জামাত অংশগ্রহণ করছে। কাকরাইলের মুরব্বিদের মধ্যে মাওঃ জোবায়ের হোসেন, মাওঃ মো. রবিউল হক, মাওঃ মো. মোশাররফ হোসেন ও মাওঃ মো. ফারুক লক্ষীপুরী আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন। এ ছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন স্থানীয় তাবলীগ জামাতের মুরব্বিরা।
ইসলামী কমিউনিটি হাসপাতাল ও ইবনে সিনা ওষুধ কোম্পানির উদ্যোগে স্টেশন ক্লাব প্রাঙ্গণে এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাইক্রো স্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
এছাড়া ইজতেমা প্রাঙ্গণের আশেপাশে শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed