মাধবপুরে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ শুক্রবার (০১ ডিসেম্বর) ভোরে উপজেলার নিজনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক সম্রাট রতন পালিয়ে যায়। তিনি উপজেলার কাজীরগঞ্জ উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে।
রতনের বিরুদ্ধে মাধবপুর থানায় পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed