বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক : গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার দুপুরে নগরীর বন্দর বাজার এলাকায় বিক্ষোভ করে সংগঠনটির মহানগর শাখার নেতাকর্মীরা। মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, ‘সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে বিপর্যস্ত ও দুর্বিসহ করে তুলেছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। একারণে অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, এডভোকেট জামিল আহমদ রাজু, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed