মাহিরাকে দেশছাড়া করার হুমকি
বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। মাহিরা অভিনীত ‘ভারনা’ ছবির কারণেই তাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ‘বোল’ খ্যাত নির্মাতা শোয়েব মুনসুর পরিচালিত এই ছবিতে দেশটির রাজ্যপালের ছেলেকে ধর্ষক হিসেবে দেখানো হয়েছে।
এই বিষয়েই কাটছাঁটের নির্দেশ দিয়েছিল পাকিস্তান সেন্সর বোর্ড। আর তাই বেশ কিছুদিন ছবিটির মুক্তি নিয়ে টালবাহানা চলে। অবশেষে ১৭ নভেম্বর ছবিটি মুক্তি দেওয়া হয়।
ছবির প্রচারে মাহিরা এখন দুবাইয়ে অবস্থান করছেন। ছবির মুক্তির পর সেন্সর বোর্ডের সমালোচনা করে একটি টুইট করেন মাহিরা। এ টুইটের পর মাহিরাকে দেশ ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।
টুইটারে মাহিরা ‘ভারনা’র ঘোষণাপত্রের ছবি প্রকাশ করেন। তাতে লেখা, ছবির (ভারনা) সবকিছু কাল্পনিক। বাস্তব এর থেকেও ঘৃণ্য এবং তা বলা কিংবা দেখানো সম্ভব নয়।
আমাদের মতো দেশগুলোতে যা ঘটছে তার তুলনায় ছবিতে দেখানো বিষয়গুলো কৌতুক।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed