জৈন্তাপুর থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে সোমবার রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মনির হোসেন বাঙালী (২১) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পিজাহাতি গ্রামের আতিকুল হক বাঙালীর ছেলে ও জৈন্তপুর আসামপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় গ্রামের পাকা রাস্তার উপর থেকে ইয়াবাহসহ মনির হোসেন বাঙালীকে আটক করে র্যাব-৯।
র্যাব জানিয়েছে- মনির হোসেন জেলার জৈন্তাপুর থানা এলাকায় একজন সক্রিয় মাদক ব্যবসায়ী।
অভিযানের সময় মনির হোসেন এর নিকট থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রিয়লব্ধ নগদ ৪ হাজার ৭০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed