কমলগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করায় ৩জনকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে তিনজনকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং দায়িত্বে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হলের দুই শিক্ষককে পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলরুমে প্রবেশ করে বহিরাগত তিনজন লোক ছাত্রদের উত্তর বলে দিতে সাহায্য করে। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক দায়িত্বে অবহেলার কারণে এম এ ওহাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেনকে প্রত্যাহার করে তার পরিবের্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেনকে এবং কেন্দ্র সচিব এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ, আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহকে। এছাড়া ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে স্থানীয় জীনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক জুয়েল আহমদকে নগদ ১০ হাজার টাকা, পাইওনিয়ার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ লতিফুর রহমাকে নগদ ১০ হাজার টাকা ও শিক্ষিকা শারমিন আক্তার লিজাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও শাস্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed