নীলফামারীতে স্মার্টকার্ড বিতরণ শুরু ১ ডিসেম্বর
নীলফামারী প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড পাবেন নীলফামারী সদর উপজেলার প্রায় তিন লাখ ভোটার। আগামী ১ ডিসেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে নীলফামারী নির্বাচন কমিশন।
ওই দিন পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প করে ভোটারদের হাতে স্মার্টকার্ড হস্তান্তর করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা- প্রথম পর্যায়ে নীলফামারী সদর উপজেলায় স্মার্টকার্ড দেওয়ার। এরপর অন্য উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প করে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে।
তিনি অারও বলেন, এই স্মার্ট কার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে। এক্ষেত্রে কারও কার্ড হারিয়ে গেলে প্রথমে পুরনো কার্ডটি তুলে তা জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে।
জানা যায়, নীলফামারী জেলার ছয় উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৬১ হাজার ৩০৮ জন। তারমধ্যে নীলফামারী সদর উপজেলার পৌরসভাসহ মোট ১৫ টি ইউনিয়নে ভোটার রয়েছেন ৩ লাখ ৩ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ রয়েছেন ১ লাখ ৫২ হাজার ৫৫১ জন এবং নারী রয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed