সিলেটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার দুপুরে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্টিত হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমর সভাপতিত্বে এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দীন রাজীব ও জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমানের যৌথ পরিচালনায় অনুষ্টিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা মনোয়ার হোসেন রুপক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক তাজুল ইসলাম সাজু, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সোয়েব আহমদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সুমেল আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা করিম খান, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আশরাফ উদ্দীন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, রুমন আহমদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জাবেদ হাসান, দক্ষিন সুরমা কলেজ ছাত্রদল নেতা রিপন চৌধুরী, সালমান হোসাইন, মুন্না আহমদ, ইবতিয়াজ আহমদ, আল আমিন, তারেক আহমদ, শিমুল আহমদ, শরীফ উদ্দীন প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed