Main Menu

চমকে দেয়া রূপে এলো ‘ফায়ারফক্স কোয়ান্টাম’

বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশ এখনও ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করলেও এতে ক্রোমের মতো ততটা হালনাগাদ নেই। এটা নিয়ে ফায়ারফক্স ব্যবহারকারী হতাশার পাশাপাশি ক্রমেই গুগল ক্রোমের কাছে পিছিয়ে পড়ছিলো ফায়ারফক্স নিজেও। তবে এবার বেশ জোরালোভাবেই উঠে দাঁড়ালো এই আগুনশেয়াল।

গত মঙ্গলবার জনপ্রিয় এই ফায়রাফক্স ওয়েব ব্রাউজারে ‘ফায়ারফক্স কোয়ান্টাম’ নামে নতুন হালনাগাদ উন্মুক্ত করেছে মজিলা।

মজিলার প্রধান বিপণন কর্মকর্তা জাসকা কেকাস-উলফের মতে, ছয় বছরের গবেষণা ও উন্নয়ন এবং এক বছরের প্রকৌশল কর্মের ফল এই হালনাগাদ। প্রতিষ্ঠানটি এও বলছে ২০০৪ সালে এই ব্রাউজার চালু হওয়ার পর থেকে কোয়ান্টাম ফায়ারফক্স সবচেয়ে বড় হালনাগাদ।

নতুন এই হালনাগাদ ছয় মাস আগের ফায়ারফক্সের তুলনায় দ্বিগুন দ্রুতগতির। মজিলার প্রকৌশলীরা মূল সার্চ ইঞ্জিনটি আবারো নির্মাণ করে নতুন প্রক্রিয়ায় ৭ মিলিয়নের বেশি লাইনের কোডের সাথে ইন্টারেক্ট করেছে।

মজিলা জানিয়েছে, কোয়ান্টাম গুগুলের ক্রোম ব্রাউজারের চেয়ে ৩০ শতাংশ কম মেমোরি ব্যবহার করে এবং যারা দ্রুত অনেকগুলো ট্যাবের মধ্যে সুইচ করে সার্ফিং করে তাদের জন্য খুবই সুবিধা দিবে এই হালনাগাদ।

এছাড়াও ইউজার ইন্টারফেসও নতুন ডিজাইন নিয়ে আসা হয়েছে। তার ব্যবহারকারীরা নতুন থিম, ট্যাব ডিজাইন এবং মেন্যু আইটেম দেখতে পাবে। সূত্র: বিজনেস ইনসাইডার

Share





Related News

Comments are Closed