Main Menu

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করেছে পল্টন থানার পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম টিটু ও সহ-সম্পাদক আরিফা সুলতানা রুমা এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারের নিন্দা জানিয়ে তারা বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে এই গ্রেফতারের প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে।’

বিএনপি নেতারা জানান, সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও তার কর্মময় জীবনের ওপর লেখা গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। আর প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী। এই অনুষ্ঠান শেষে আকরামুল হাসান বের হয়ে পল্টন মোড়ের দিকে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে পল্টন থানার এসআই মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আকরামুল হাসানের নামে বিভিন্ন অভিযোগে দায়ের চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed