বিয়ের দাবিতে ইউপি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে দুই সন্তানের জনক এক ইউপি সদস্যের বাড়িতে বিয়ের জন্য অনশন করছে কলসুমা নামে এক কলেজ ছাত্রী । এনিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে । উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বাগাউড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র দুলন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য দুলন মিয়া বিয়াহিত ও দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে অবদ্ধ থাকলেও দুলন মিয়ার সাথে একই গ্রামের ছনর আলীর মেয়ে নবীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী কলসুমা বেগমের (২৩) এর প্রেমের সম্পর্ক চলে আসছে । এরই জের ধরে বুধবার বেলা ১১টা থেকে বিয়ের দাবীতে ইউপি সদস্য দুলন মিয়ার বাড়িতে অনশন শুরু করে কলসুমা। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে ভিড় জমান ।
এ ব্যাপারে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া জানান, শুনেছি দুলন মিয়া’র বাড়িতে হঠাৎ করে একটি মেয়ে এসে সেখানেই রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান মেয়েটির বিষয়ে আমি কিছু জানিনা, অনশন করছে কী না এ বিষয়ে কিছু জানিনা ।
ইউপি সদস্য দুলন মিয়া’র মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । সংবাদটি লেখা পর্যন্ত কলসুমা বেগম ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে অনশনরত অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed