Main Menu

শিশু মুজিবুরের চিকিৎসায় সাহায্যের আবেদন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিবুর রহমান (১২) নামের একটি শিশুর চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা। মুজিবুল দীর্ঘদিন যাবত (Chonic Pancreatitis, malabaorptiosyndrome) নামের জটিল রোগে আক্রান্ত। সে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পারের টং গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি মকসুদ আলীর পুত্র।
মৌলভীবাজার সরকারী কলেজে অনার্স পড়–য়া মুজিবুরের বড় বোন তহুরা জান্নাত জানান, মুজিবুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউ (নতুন বিল্ডিং) এর তিন তলায়, ১২ নং বেডে, ডা. প্রফেসার শ্যামল সরকার এর অধিনে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছেন, তাঁর চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন এবং দীর্ঘ চিকিৎসার দরকার।
তহুরা আরো জানায়, তার ভাই বিগত ৩/৪ বছর যাবত অসুস্থ। তার বাবা একজন দৃষ্টি প্রতিবন্দি, যতটুকু সম্বল ছিল সবই ভাইয়ের চিকিৎসায় খরচ হয়ে গেছে। তাই তাঁর ভাইকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলতে হলে দেশের হৃদয়বান ও বিত্তশালীদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
মুজিবুরের মামা মোঃ তুরাব আলী বলেন, ‘আমার ভাগনাকে বাঁচাতে দেশের দানশীল লোকদের এগিয়ে আসা খুবই প্রয়োজন। আর না হলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।’
তিনি বলেন, ‘আমার বোন ছেলে-মেয়ে ও দৃষ্টিপতিবন্দি স্বামীকে নিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের থাকার ভিটে-বাড়িও নেই। আমার সাহায্যে তারা চলছে। তাই নি¤œ বিকাশ নাম্বার অথবা ব্যাংক একাউন্টে সাহায্য পাঠানোর জন্য বিনীতভাবে আবেদন করছি।’ বিকাশ নং ০০৮৮-০১৭৪১-৫২১২৯৬ (পারসোনাল), একাউন্ট নাম্বার- তুরাব আলী, এ/সি নং ৩৫৫১, উত্তরা ব্যাংক, শ্রীমঙ্গল শাখা।

 

Share





Related News

Comments are Closed