Main Menu

শ্রীমঙ্গলে বিপুল পরিমান মাদকসহ আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের সিন্দুরখান বাজার বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ দুইজনকে আাটক করেছে। এসময় অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়। বুধবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমন্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার পিযূষ চন্দ্র দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিন্দুর খান বাজার বস্তি এলাকায় মো: ফটিক মিয়ার স্ত্রী খেলা বেগম (৩৫) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘরিকান্দি গ্রামের মৃত দিরেন্দ্র চন্দ্র রায় এর পুত্র দিগেন্দ্র চন্দ্র রায় (৬০)। এসময় তাদের ঘর থেকে দুটি প্লাষ্টিকের বস্তায় ৪৪ বোতল ফেন্সিডিল, ৯২ বোতল বিয়ার এবং ৬৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী হুইস্কি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ সাইত্রিশ হাজার আটশত টাকা। র‌্যাব জানায়, অভিযুক্ত মোছাম্মৎ খেলা বেগম ও তার স্বামী মোঃ ফটিক মিয়া মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

Share





Related News

Comments are Closed