নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাট
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: সারা দেশের মতো নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাট। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব নবান্ন। উৎসবকে কেন্দ্র করে বুধবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে ধানকাটা অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায়, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানসহ অনেকেই। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের পায়েস-পিঠা খাওয়ানো হয়।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed