কানাইঘাটে ৬ জন নিহতের ঘটনার মামলায় গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি সংলগ্ন বাংলাটিলা এলাকায় নদী তীর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে মাটি চাপায় ৬ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় নুরুল আম্বিয়া (৩৫) নামের এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আম্বিয়া স্থানীয় চান্দালা গ্রামের নজির আহমদের ছেলে। যে জায়গা থেকে পাথর উত্তোলন করা হয়েছিল ওই জায়গার দখলীয় মালিকও তিনি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, যে জায়গা থেকে পাথর উত্তোলন করা হয়েছিল ওই জায়গার দখলীয় মালিক নূরুল আম্বিয়া। মাটি চাপায় নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও ছিলেন তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কানাইঘাটের মোলাগুল বাংলাটিলা এলাকায় লোভাছড়া নদীর তীর কেটে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৬ জন নিহত হয়। এ ঘটনায় কানাইঘাট থানার উপ পরিদর্শক রাজীব মন্ডল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed