জয়পুরহাটে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা, আটক ১
মোঃ অালী হাসান, অাক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম সোহেল রানা (৪০)। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দাদার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোহেল রানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গংগা প্রসাদ গ্রামের আব্দুর রহিম ওরফে বাটালুর ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, জেলা শহরের অদুরে চক-দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী দাদরা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছামিরা আক্তার সানি স্কুল যাওয়ার পথে সোহেল রানা তাকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় ছামিরা চিৎকার করলে স্থানীয় জনতা তাকে আটকিয়ে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে থানায় অপহরণ মামলার প্রস্তুতি চলছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed