কৃত্রিম বুদ্ধিমত্তার বাইক, চিনতে পারবে মালিককে
বৈশাখী নিউজ ডেস্ক: এখন সময়টাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই)। আধুনিক স্মার্টফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধির পর তার প্রভাব পড়ছে অটোমোবাইলেও।
সম্প্রতি টোকিওর ৪৫তম বার্ষিক মোটর শো’তে এআই প্রযুক্তি সম্বলিত নতুন বাইক সম্পর্কে জানান দিয়েছে ইয়ামাহা। ইয়ামাহা মোটরওআইডি নামে এই বাইকটির কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।
দাবি করা হয়, এই বাইকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার ছিল অসাধারণ। বাইকটি এর মালিককে চিনতে এবং নির্দেশনা মানতে সক্ষম। তাছাড়া এই বাইকটি নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে পারে। এ ছাড়া চালকের নির্দেশনা অনুযায়ী সামনে এগুতে বা পেছনে যেতে পারে।
বিদ্যুৎ শক্তিতে চালিত বাইকটির দৈর্ঘ্য ২ হাজার ৬৬ মিলিমিটার, প্রস্থ ৬০০ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৯০ মিলিমিটার। লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্বলিত এই বাইকের ওজন ২১৩ কেজি।
তবে বাইকটি কবে নাগাদ বিশ্ববাজারে পাওয়া যাবে তা জানানো হয়নি।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed