বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: নভেম্বর মাস। দেশের অন্য জেলাগুলোর মতো ঢাকাতেও শীত আসি আসি করছে। সন্ধ্যার পর থেকেই শিশির পড়তে শুরু করে দেয়। সিলেটে প্রথম ম্যাচে শিশিরের কারণে বেশ সমস্যা হয়েছিল রাজশাহী কিংসের। এ ছাড়া ম্যাচ শেষ হতে হতে প্রায় রাত ১১টা বেজে যাচ্ছে। ঘরমুখী দর্শকরা বিড়ম্বনায় পড়ছেন। সার্বিক দিক বিবেচনা করে দিনের খেলার সময়সূচি পরিবর্তন করেছে বিপিএল কর্তৃপক্ষ।
সিলেট-পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা-পর্ব শুরু হচ্ছে। এখন থেকে দুপুরের ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। আর রাতের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। শুক্রবারের ম্যাচগুলো হবে ২টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়।
সময়সূচি পরিবর্তনের ব্যাখা দিতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সন্ধ্যায় অনেক বেশি শিশির পড়ছে। দ্বিতীয় ম্যাচে বোলিং করা দলগুলোর সমস্যা হচ্ছে। এ ছাড়া পরদিন মাঠ প্রস্তুত করার জন্য কিউরেটর-মাঠকর্মীদেরও খানিকটা সময় দেওয়া দরকার। তাই সবদিক বিবেচনা করে খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual2 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed