হকিং’র মতে কৃত্রিম বুদ্ধি পৃথিবী ধ্বংস-দূত
বৈশাখী নিউজ ডেস্ক: আবারো পৃথিবী ধ্বংসের হুঁশিয়ারি দিলেন ৭৫ বছর বয়সি ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং। ধ্বংসের দূত হিসেবে চিহ্নিত করলেন, যন্ত্রের কৃত্রিম বুদ্ধি তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-কে।
এই ক্ষেত্রটিতে উন্নতি হচ্ছে দ্রুত। পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণ করে কম্পিউটারই সিদ্ধান্ত নিতে ও কাজ করতে শিখছে। এই উন্নতির বিরোধী নন হকিং। গত বছরও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই বিভাগে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘কৃত্রিম বুদ্ধি সৃষ্টির লাভ বিপুল। আমাদের ভাবনাচিন্তাকে এআই দিয়ে যখন বহুগুণ বাড়িয়ে তোলা যাবে, কল্পনাও করতে পারি না, কোথায় গিয়ে পৌঁছব আমরা। হয় এটা মানুষের সেরা উদ্ভাবন, নয়তো সব চেয়ে খারাপ।’’
আজ কিন্তু খারাপ দিকটি নিয়েই বেশি ভাবিত হকিং। তিনি মনে করিয়ে দিয়েছেন, মানুষই তৈরি করছে কম্পিউটার ভাইরাস। যা ছড়িয়ে পড়ছে, কব্জা করছে অন্যের কম্পিউটার বা নেটওয়ার্ক। হকিংয়ের সন্দেহ, কিছু দিনের মধ্যেই কেউ না কেউ সাইবার দুনিয়াকে এমন মাত্রায় পৌঁছে দেবেন, যেখানে কৃত্রিম বুদ্ধির জোরেই যন্ত্র নিজের প্রতিরূপ তৈরি করতে শুরু করবে। এখনই নানা ক্ষেত্রে এই এআই-এর যে রকম ঢালাও ব্যবহার হচ্ছে, সে দিন আর দূরে নেই যখন, দাপটে মানুষকেও ছাপিয়ে যাবে ওই ‘ধীমান যন্ত্রেরা’। ‘সে হবে জীবনের এক নতুন রূপ।’
আজ হকিং শুনিয়েছেন আশঙ্কার কথা, ‘‘আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছি, যেখান থেকে ফিরে আসার আর পথ নেই। বিপজ্জনক ভাবে বাড়ছে জনসংখ্যা। পৃথিবী আমাদের পক্ষে অনেক ছোট হয়ে পড়ছে। নিজেদের ধ্বংস করার দিকে এগিয়ে চলেছি আমরা। অবিলম্বে বাসযোগ্য অন্য কোনও গ্রহ খুঁজে বার করতেই হবে।’’
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed