বিশ্বনাথে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রাকিব আলী (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আল-কিয়ারী গ্রামের আপতাব আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামের একটি কবরস্থানের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে রাকিব আলী উপজেলার শেখেরগাঁও গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করে আসছে। সে উপজেলা সদরের একটি চায়ের দোকানে কাজ করে। মাঝে মাঝে দোকান থেকে সে তার বোনের বাড়ি যেত না। গত দুইদিন ধরে সে তার বোনের বাড়িতে যায়নি। এলাকাবাসীর ধারনা সে আত্বহত্যা করেছে। তবে কি কারণে সে আত্বহত্যা করেছে তার কোনো কারণ জানা যায়নি।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, পোস্টমোর্টেম শেষে রিপোর্ট আসার পর মুত্যৃর সঠিক কারণ জানা যাবে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed