‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজিসহ ২৮ মামলার আসামি মাসুম বিল্লাহ প্রকাশ লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজউল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে সনাক্ত করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed