মুন্সিগঞ্জে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মা, বা ও সন্তান একত্রে বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার ১ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সাজিদা (৯)।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, বিষের তিব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।
প্রতিবেশীরা জানায়, তাদের হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কী কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছে না।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, বাড়ৈখালি ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে তিনজন বিষপানে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি আলমগীর হোসেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed