Main Menu

রাজধানীতে ভবনের ছাদে বাবা-মেয়ের লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের ময়নারবাগ এলাকায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হোসেনবাগ মার্কেটের পাশে ময়নার মোড় এলাকার তিনতলা বাসার ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতের নাম- জামিল (৩৮) ও তার মেয়ে নাম নুসরাত (৯)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, ‘উত্তর বাড্ডার ময়নারবাগের তিনতলা একটি বাসার ছাদের ঘরে ভাড়া থাকতেন তারা। বাড়ির ছাদে তাদের লাশ পাওয়া গিয়েছে।’

এদের মধ্যে জামিলের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওয়াজেদ আলী বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি।

Share





Related News

Comments are Closed