লালমনিরহাটে স্বাচিপ জেলা সম্মেলন অনুস্টিত
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: ২৯ অক্টোবর লালমনিরহাটে রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, স্বাচিব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সনাল, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ এম, এ আজিজ, জেলা আওয়ামীলীগ সাধারন স¤পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন, স্বাচিপ জেলা কমিটির সভাপতি ডাঃ ভোলানাথ ভট্রাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন, সাধারন স¤পাদক অধ্যাপক ডাঃ বিমল চন্দ্ররায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডাঃ আ স ম শাফিউজ্জামান।
আলোচনা সভার এক পর্যায়ে ১১ সদস্য বিশিষ্ট স্বাচিপ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। আহবায়ক ডাঃ ভোলানাথ ভট্রাচার্য্য, সদস্য সচিব ডাঃ আ স ম শাফিউজ্জামান।
জেলা আহবায়ক কমিটির সদস্যরা হলেন, ডাঃ জাহাঙ্গীর আলম সরকার, ডাঃ আহসান আলী বাবু, ডাঃ বিমল চন্দ্র রায়, ডাঃ কাশেম আলী, ডাঃ নবিউর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ নিলুফা ইয়াসমিন, ডাঃ সুশান্ত কুমার রায়, ডাঃ গৌতম কুমার বিশ্বাস।
স্বাচিপ সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে লালমনিরহাট জেলায় সরকারী ও বে-সরকারী পর্যায়ের কর্মরত চিকিৎসকবৃন্দ, আমন্ত্রিত সাংবাদিক উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed