Main Menu

বিকট শব্দে ফাটল খালেদার গাড়ির চাকা

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা ফেটে গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

চাকাটি ফেটে পড়ার পর সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। চাকা ঠিক করার পর আবার রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।

উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে কুমিল্লাতে যাওয়ার পর একবার গাড়ির চাকা পাংচার হয়। ঠিক করার পর তিনি রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে একদিন থেকে পরদিন মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি।

Share





Related News

Comments are Closed