শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চারখন্ডে সমাপ্ত একখানা আত্মজীবনীমূলক উপন্যাস। ভ্রমণ-কাহিনীর লক্ষণাক্রান্ত এ উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯১৭ সালে এবং শেষখন্ড ১৯৩৩ সালে। খন্ডগুলি কতক বিচ্ছিন্ন কাহিনীর সমষ্টি, তবে প্রতিটি খন্ডই লেখকের বর্ণনাগুণে রসোত্তীর্ণ হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্র শ্রীকান্তের জীবন-অভিজ্ঞতা বর্ণনাচ্ছলে এতে বিচিত্র ঘটনা ও অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। সেসব ঘটনা ও পাত্রপাত্রীর বাহুল্যের মধ্যেও উপন্যাসের মূল কাহিনী শ্রীকান্ত-রাজলক্ষ্মীর প্রণয়-কাহিনী শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে।
চার পর্বে বিন্যস্ত শ্রীকান্ত দীর্ঘসময় পরিসরে ব্যপ্ত। শ্রীকান্ত-রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে।
সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ-সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে। শ্রীকান্ত চরিত্রটির মধ্য দিয়ে লেখকের ব্যক্তিজীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা।
Related News
বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলা লোকসংগীত ও মরমি সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নামRead More
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More



Comments are Closed