বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্ত:সত্ত¡া নারী’সহ অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্দুয়া গ্রামের নোয়াব আলী ও ইর্শ্বাদ আলীর লোকজনদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষের আহতরা হলেন- বন্দুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র নোয়াব আলী (৭০), নোয়াব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), পুত্র আমির আলী (৩০), একই গ্রামের মৃত ছুয়াব আলীর পুত্র আব্দুল কাদির (২০), আলকাছ মিয়া (২৫), মৃত আব্দুস ছাত্তারের পুত্র কটন মিয়া (৪০), মৃত আব্দুল জব্বারের পুত্র নূর উদ্দিন (৩৫), আব্দুল মছব্বিরের পুত্র আব্দুল লতিফ (৪০), মৃত ওয়াব আলীর পুত্র গেদা মিয়া (৩০), মক্তার আলী (৪০), কটন আলীর স্ত্রী রুকিয়া বেগম (৩০), নুর উদ্দিনের অন্ত:সত্ত¡া স্ত্রী খয়রুন নেছা (২৬), গেদা মিয়ার পুত্র আনছার আলী (১৮), আব্দুল কাদিরের মেয়ে শিফা বেগম (৩০), মৃত আজমান আলীর পুত্র দুদু মিয়া (৪৫), বাচা মিয়া (৩০), আমির আলীর মেয়ে ঝর্ণা বেগম (১০), গেদু মিয়ার নাতনী রুমি বেগম (১০), মৃত ফখর উদ্দিনের পুত্র তাজির আলী (৩৫), দুদু মিয়ার পুত্র এমরান মিয়া (১৮), মৃত হরমুজ আলীর পুত্র মনফর আলী (৫০), মৃত মদরিছ আলীর পুত্র বিরু মিয়া (৪০)। গুরুতর আহত কমপক্ষে ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বন্দুয়া (উত্তরপাড়া) গ্রামের নোয়াব আলী ও ইর্শ্বাদ আলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে উভয় পক্ষে পাল্টা পাল্টি মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার সকাল ৭টায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপার্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্ত:সত্ত¡া নারী ও শিশু সহ অন্তত ৩০জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে অনেক চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed