Main Menu

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে প্রাইভেট কার ও যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের ১১ মাইল কান্তা ফার্ম মালদাইয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জন ফরহাদ জানান, ঠাকুরগাও থেকে প্রাইভেট কার আসার পথে এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও এ যাওয়ার পথে যাত্রীবাহী কোচ নাবিল এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের দু’যাত্রী নিহত হয়। আহত হয় প্রাইভেট কারের চালক। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed