কুয়েতে নিহত কমলগঞ্জের ৫জনের মরদেহ গ্রামের বাড়িতে; স্বজনদের আহাজারি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কুয়েতের সালমিয়াতে এসি বিস্ফোরণে নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনেদ আহমেদের স্ত্রী রোকেয়া বেগমসহ তার দুই ছেলে ও দুই মেয়ের মরদেহ বৃহস্পতিবার সকাল ৯টায় লাশবহনকারী কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে মরদেহ গ্রহণ করেন সাবেক চিফ হুইপ ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকার সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। মরদেহ গ্রহনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দীন এমপি, বাংলাদেশ প্রবাশী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মোঃ শফিকুর রহমান, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সন্ধ্যায় কমলগঞ্জে গ্রামের বাড়িতে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে সকাল ১১টায় মরদেহ নিয়ে কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সন্ধ্যা পৌনে ৬টায় গ্রামের বাড়ি কান্দিগাঁও গ্রামে পৌছে। এখানে মরদেহ গ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ও ইউপি সদস্য সুন্দর আলী প্রমুখ। এসময় জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার কুয়েত প্রবাসী জুনেদ আহমদকে শান্তনা দেন।
এদিকে মরদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছলে নিহতদের স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। কুয়েত প্রবাসী জুনেদ আহমদ ও তাঁর স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে কান্দিগাঁও গ্রামে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মরদেহ দেখতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা হতে হাজারো মানুষ কান্দিগাঁও গ্রামের বাড়িতে ভিড় করেন। শেষবারের মত স্বজনরা ও এলাকাবাসী মরদেহ দেখেন। নিহতের জানাযার নামাজ রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। এরপর নিজ গ্রাম্য কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
নিহত রোকেয়া বেগমের বড় ভাই জাকির হোসেন জাকারিয়া জানান, রোকেয়ার স্বামী জুনেদ আহমদ বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলি নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌছেন। সকাল ১১টায় মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের উদ্দেশ্যে রওয়া হন। সন্ধ্যা পৌনে ছয়টায় কান্দিগাঁও গ্রামের বাড়িতে এসে পৌঁছলে সেখানে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ার্যমান অধ্যাপক রফিকুর রহমান ও ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক লাশ গ্রহণ করেন এবং নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিশুসহ পাঁচজনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাবউদ্দীন ও সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় কুয়েতের সালমিয়াত এলাকায় ভাড়া বাসায় এসি বিস্ফোরণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান জুনায়েদ মিয়ার স্ত্রী-সন্তানরা। নিহতরা হলেন- জুনায়েদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩৪), বড় মেয়ে জামিলা আহমদ (১৫), বড় ছেলে ফাহাদ আহমদ (১২), ছোট ছেলে ইমাদ আহমদ (৯) ও ছোট মেয়ে নাবিলা আহমেদ (৫)।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed