Main Menu

লায়ন্স ক্লাব অব সিলেট’র ফ্রি খতনা ক্যাম্প

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাসের-২০১৭’ এর উনিশতম দিনে নগরীর সোবহানীঘাটস্থ ওয়েসিস হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি খতনা ক্যাম্প বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে সিলেটের ২০জন দরিদ্র শিশুর বিনামূল্যে খতনা করান ওয়েসিস হাসপাতালের আরপি সার্জন ডা. মুস্তাক আহমদ রুহেল।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এম এ কাইয়ুমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়েসিস হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সার্জন লায়ন ডা. নুরুল হাসান সিদ্দিকী, সহ ব্যবস্থাপক নুরুল হুদা সিদ্দীকী, হাসপাতালের পরিচালক ফরিদ আহমদ, সহ-পরিচালক রাহুল দেব তাপস, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন ডা. এম এস জামান চৌধুরী বাহার, লায়ন্স ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস-২০১৭ এর চেয়ারম্যান লায়ন আব্দুল হামিদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন সাজুয়ান আহমদ।
সভা যৌথভাবে পরিচালনা করেন- লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান ও ক্লাব সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ।

 

Share





Related News

Comments are Closed