নবীগঞ্জে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার টোল প্লাজায় বাস চাপায় গুরুতর আহত বৃদ্ধ মজিদ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, গত বুধবার (১৮অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজায় রাস্তা পারাপার হচ্ছিলেন রুস্তমপুর গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে মজিদ মিয়া (৬০) । এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১০১) বৃদ্ধ মজিদ মিয়াকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেঘতিক দেখলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ । এসময় স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে মজিদ মিয়াকে আইসিইউ’তে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মজিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed