বৈশাখী নিউজ ২৪
হুইপের আশ্বাসে স্থগিত সিলেট-হবিগঞ্জ সড়কের পরিবহণ ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে রুটসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা। পরিবহন নেতারা জানিয়েছেন, আগামী ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জাতীয় সংসদেরRead More
ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিয়া জান্নাত মারজিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পূর্বপাড়া) এলাকার বাঘমারা হাল হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া জান্নাত মারজিয়া ছত্তিশ গ্রামের হায়দার মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে শিশুটি তার মা, বড় ভাই ও বড় বোনের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে বড় ভাই, বড় বোন ও মামার সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় হাওরের পানিতে খেলছিল। একপর্যায়ে তাদের মা খাবারের জন্য ডাক দিলে বড় ভাই নৌকাটিRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সালিশের বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার খরকি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কালাকারীর ছেলে আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা নিয়ে যান। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে খরকি গ্রামে একটি সালিশ বসে। বিচার চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলেRead More
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ থেকে মোটরসাইকেলযোগে বিধান মল্লিক এবং তার বাবা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন ব্রিজের প্রথমRead More
৯৯টি দেশের ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি। নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করেন সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেয়। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াসকে ভোট দেয় ৯১টি দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি মূলত কূটনৈতিক নেতৃত্ব, বৈশ্বিক ঐকমত্য গঠন এবং আন্তর্জাতিক ইস্যুতে মধ্যস্থতামূলক ভূমিকার প্রতীক। বাংলাদেশ প্রায় ৪০ বছর পর আবারRead More
বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্র্যাক অফিসের বাবুর্চির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্র্যাক অফিসের এক বাবুর্চি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১ জুন) রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাসেম (৪৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আলী ওরফে কদু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই ব্র্যাক অফিসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিস ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ লিকেজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই লাইনের সংস্পর্শে এসে আব্দুল হাসেম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেRead More
শ্রীমঙ্গলে ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগান এলাকার লাংলিয়া ছড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুদ্র তাঁতি খেজুরিছড়া চা বাগানের বাসিন্দা ও চা বাগানের গাড়িচালক কমল তাঁতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রাজঘাট নার্সারি-সংলগ্ন লাংলিয়া ছড়ায় গোসল করতে যায় রুদ্র। একপর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা গোসল শেষে ছড়া থেকে উঠে এলেও রুদ্রকে দেখতে পায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ছড়া ও আশপাশেরRead More
লটকন পাড়াকে কেন্দ্র করে দুর্বৃক্তদের হাতে নিহত বাগান মালিক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের যশোর গ্রামে লকটন পাড়াকে কেন্দ্র করে দুর্বৃক্তদের লাঠির আঘাতে লটকন গাছের মালিক গিয়াস উদ্দিন (৬৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) দুপুরে। লটকন গাছের মালিক গিয়াস উদ্দিনের বাগান থেকে জোরপূর্বক লটকন পাড়ার সময় গিয়াস উদ্দিন তাদেরকে বাধা দিলে পার্শ্ববর্তী গ্রামের ফাইজুল, আমান উল্লাহ, হযরত আলীসহ অজ্ঞাত আরো ২/৩ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এসময় এলাকাবাসী ফাইজুল নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অন্যRead More
যুক্তরাষ্ট্রে অভিযানে ৩০ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ৩০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। ‘অপারেশন চেকমেট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমা সেক্টরে পরিচালিত অভিযানে অবৈধভাবে অবস্থানকারী মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৬ জন ভারী পণ্যবাহী ট্রাকচালক ছিলেন। গ্রেপ্তার হওয়া ৩৬ ট্রাকচালকের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক। বাকিRead More
সিলেটে ‘সুইচ গিয়ার চাকু’ কেনাবেচা নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ কেনাবেচা নিষিদ্ধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা)। মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগর এলাকার জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ‘সুইচ গিয়ার নাইফ’ (চাকু) ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসএমপি কমিশনার। Views: 231


