বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্র্যাক অফিসের বাবুর্চির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্র্যাক অফিসের এক বাবুর্চি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১ জুন) রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাসেম (৪৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আলী ওরফে কদু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই ব্র্যাক অফিসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিস ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ লিকেজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই লাইনের সংস্পর্শে এসে আব্দুল হাসেম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed