Main Menu

ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিয়া জান্নাত মারজিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পূর্বপাড়া) এলাকার বাঘমারা হাল হাওরে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত মাহিয়া জান্নাত মারজিয়া ছত্তিশ গ্রামের হায়দার মিয়ার কন্যা।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে শিশুটি তার মা, বড় ভাই ও বড় বোনের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে বড় ভাই, বড় বোন ও মামার সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় হাওরের পানিতে খেলছিল।

Manual4 Ad Code

একপর্যায়ে তাদের মা খাবারের জন্য ডাক দিলে বড় ভাই নৌকাটি তীরে নিয়ে আসে। পরে দেখা যায় শিশুটি নৌকায় নেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি।

পরে স্থানীয়রা জাল দিয়ে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে হাওরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code