Main Menu

লটকন পাড়াকে কেন্দ্র করে দুর্বৃক্তদের হাতে নিহত বাগান মালিক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের যশোর গ্রামে লকটন পাড়াকে কেন্দ্র করে দুর্বৃক্তদের লাঠির আঘাতে লটকন গাছের মালিক গিয়াস উদ্দিন (৬৮) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) দুপুরে।

Manual6 Ad Code

লটকন গাছের মালিক গিয়াস উদ্দিনের বাগান থেকে জোরপূর্বক লটকন পাড়ার সময় গিয়াস উদ্দিন তাদেরকে বাধা দিলে পার্শ্ববর্তী গ্রামের ফাইজুল, আমান উল্লাহ, হযরত আলীসহ অজ্ঞাত আরো ২/৩ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এসময় এলাকাবাসী ফাইজুল নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Manual1 Ad Code

এ ব্যাপারে নিহতের ছেলে মশিউর রহমান বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন এবং ১ জনকে আটক করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code