Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্রাজিল সমর্থককে ঢাকায় প্রেরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ওই কিশোর ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। আহত ওই কিশোর ইব্রাহিম আলী উরফে হামিদ (১৫)। সে মহানগরীর দাক্ষণ সুরমার কুচাই পশ্চিমভাগ এলাকার আক্তার মিয়ার ছেলে। এইবছরের এসএসসি পরীক্ষার্থী সে। মো. মনজুরুল আলম বলেন, গত সোমবার (১৫ জুন) দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকার ইব্রাহিম আলীRead More


বাংলাদেশিদের প্রতি মার্কিন দূতাবাসের আহ্বান

পর্যটন ডেস্ক: মার্কিন ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। পোস্টে দূতাবাস জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অবস্থান করতে হবে। মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহার করে যেসব কার্যক্রম পরিচালনা করা যায়, সেগুলোর মধ্যে রয়েছে— পর্যটন ও ভ্রমণ ছুটি কাটানো কেনাকাটা বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক সভা, সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণRead More


জগন্নাথপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে পৌর শহরের সুইট গেটসংলগ্ন নলজুর নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দারা জগন্নাথপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং নদী থেকে মরদেহটি উদ্ধারRead More


হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দান বাক্সের উপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসায় জেলা প্রশাসন। ওইদিনই ডেগ ও দানবাক্স পাহারার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। মাজারের আয়-ব্যয়ে কার্যক্রমে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও জেলা প্রশাসনের এসবRead More


আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা ইস্যুর সুবিধা চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ করে তুলেছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এই সুবিধার পাশাপাশি দেশটিতে হোটেল বুকিং, ডেজার্ট সাফারি, জেট স্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে কম খরচে দুবাইসহ অন্যান্য জনপ্রিয় গন্তব্য ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। ট্রাভেল এজেন্টদের মতে, ভিসা প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি হোটেল ও আউটডোর অ্যাক্টিভিটিতে বড় ধরনের ডিসকাউন্ট থাকায়Read More


হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৬ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজারRead More


ঢাকায় ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু, মা-বাবার দাবি হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একটি ১০ তলা ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিক্তা সুনামগঞ্জ জেলার সদর থানার নিজগাঁও গ্রামের শাহিন মিয়ার মেয়ে। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মেয়ে রিক্তার বাবার অভিযোগ। তিনি জানান তাঁদের বাড়ি সুনামগঞ্জে হলেও বর্তমানে স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গী এলাকায় থাকেন। চার সন্তানের মধ্যেRead More


গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলা এলাকায় একটি পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার, মধুপুর উপজেলার, জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), একই এলাকার রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও শিশু নেইমার ম্রং (১০)। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল হঠাৎ করে একটি পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক গর্তেRead More


বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল মহানগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন মামলার ২১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগর এলাকায় পুনরায় সংগঠিত হয়ে তাদের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপন সংবাদের ভিত্তিতেRead More


নড়াইলে বিবাহ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামে (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিবাহ ছিল। এই বিবাহকে কেন্দ্র করে বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। রাত ৮টার দিকে বরযাত্রী আসলে বিবাহের গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর জন্য যান নকুল মল্লিক। এসময় ধাক্কাধাক্কির একপর্যায়েRead More