Main Menu

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে পৌর শহরের সুইট গেটসংলগ্ন নলজুর নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দারা জগন্নাথপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং নদী থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed