Main Menu

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্রাজিল সমর্থককে ঢাকায় প্রেরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ওই কিশোর ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আহত ওই কিশোর ইব্রাহিম আলী উরফে হামিদ (১৫)। সে মহানগরীর দাক্ষণ সুরমার কুচাই পশ্চিমভাগ এলাকার আক্তার মিয়ার ছেলে। এইবছরের এসএসসি পরীক্ষার্থী সে।

মো. মনজুরুল আলম বলেন, গত সোমবার (১৫ জুন) দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকার ইব্রাহিম আলী উরফে হামিদ বিশ্বকাপ উন্মাদনায় নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বাড়ির পাশে একটি গাছের মধ্যখান দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

পরে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৭০ ভাগ অংশ দ্বগ্ধ হয়েছে বলে জানায় পুলিশ।

Share





Related News

Comments are Closed