বৈশাখী নিউজ ২৪
সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
স্পোর্টস ডেস্ক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার (২৫ জুন) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে জেলার অনূর্ধ্ব-১৫ বয়সের উদীয়মান অ্যাথলেটরা অংশ নেয়। অত্যন্ত সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অফিশিয়াল সনদপত্র প্রদান করা হয়। সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতRead More
গোয়াইনঘাটে যুবক হত্যা মামলায় বাবা-মেয়ে কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কামরুল ইসলাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এক ইউপি সদস্য ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন এবং তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তার। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীর পাড় এলাকায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রRead More
বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেটের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্যহার অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের হিসাব নিশ্চিত করতে প্রিপেইড মিটারগুলো হালনাগাদ করা প্রয়োজন। গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। এ বিষয়ে কোনো ধরনের সমস্যা বা সহায়তার প্রয়োজন হলেRead More
শাপলা তুলতে গিয়ে দুই ননদসহ ভাবির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে ডুবে প্রাণ গেছে একই পরিবারের ৩ নারীর। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আকলিমা। এরপর সেখানে তাদেরকে খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে সংবাদ দেন স্থানীয়রা। নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনেরRead More
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে তারেক রহমান চীনের বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট অব পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। তোপধ্বনি দেয়া হয় প্রধানমন্ত্রী তারেকRead More
বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে এগ্রিফেস্টিভ্যাল অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “এগ্রিফেস্টিভ্যাল ২০২৬”। ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬-এর শুভ উদ্বোধন করেন। দুপুর ১২ টায় উদ্বোধনের পর কৃষি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহনRead More
পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ”। ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিলো। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তমRead More
সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিল। শ্রমিকদের ৩ দফা দাবি হলো, বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে একটি যৌক্তিক নীতিমালা প্রণয়ন করা।Read More
সিলেটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন ও অপরাধ দমন সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী এই সচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সভাপতিত্বে ও ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের সঞ্চালনায় আয়োজিত সচেতনতামূলক সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ওRead More
১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৭৬৮ পিস শাড়ি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ১৬ হাজারRead More


