Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কুলাউড়ায় সড়কের ওপর বালু রাখায় ১ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কের ওপর রাখা অবৈধ বালু জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম। প্রশাসন সূত্রে জানা গেছে, সওজের সড়কের ওপর বালু রাখার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবংRead More


মৌলভীবাজারে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর কৃষিRead More


শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে ফেরেননি খুবির ৩৯ শিক্ষক

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৪ বছরের ইতিহাসে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে কর্মস্থলে আর ফিরে আসেননি ৩৯ জন শিক্ষক। তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৫ নভেম্বর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যাওয়া ৩৯ জন শিক্ষক নির্ধারিত সময় শেষে কর্মস্থলে যোগদান করেননি। তাদের মধ্যে কেউ কেউ সাত বছরের শিক্ষা ছুটির মেয়াদ শেষ করেছেন, আবার সাত থেকে আটজন শিক্ষক মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিRead More


সিলেট অভিযানে ১৫০ হকার উচ্ছেদ, আটক ৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, ক্বীন ব্রিজ এলাকা, জিন্দাবাজার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অন্তু কুমারRead More


এই অ্যাপের ফাঁদে পড়লেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, থাকুন সতর্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। সাইবার অপরাধীরা এখন ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যাংক হিসাব ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে। প্রযুক্তিবিষয়ক একটি প্রতিবেদনে উঠে এসেছে, ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি ভয়ংকর ম্যালওয়্যার, যা মুহূর্তেই ব্যবহারকারীদের আর্থিক তথ্য চুরি করতে সক্ষম। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হ্যাকাররা বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের জনপ্রিয় অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করছে। অনেকেই গুগল প্লে স্টোরের পরিবর্তে এসব ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়ে নেন। আর সেখানেই লুকিয়েRead More


আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ স্মরণে দেশজুড়ে ধর্মীয় নানা কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। প্রায় এক হাজার ৩৩৫ বছর আগে ৬১ হিজরির (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম এই আশুরার দিনে বিশ্বমানব সভ্যতার ইতিহাসে এক নিদারুণ মর্মাণ্তিক ও বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়েছিল ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। ইসলামের ইতিহাসে এ দিনটি নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার মর্মন্তুদ ঘটনা পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইনRead More


দশ মহররম কারবালা এবং শোকাবহ

মুহাম্মদ মনজুর হোসেন খান: প্রায় এক হাজার ৩৩৫ বছর আগের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন। ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদের তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরারRead More


ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজ ১১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ এই বিপুলসংখ্যক মানুষ ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার বিরোধী একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ লিংক চালু করেছে। যেখানে সাধারণ মানুষকে তাদের নিখোঁজ আত্মীয়-স্বজনের তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য নথিভুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের ইন্টারনেট ব্যবহারেরRead More


সিলেটে ডিসি সারওয়ারকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত ও সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবার এবং তার নেওয়া উদ্যোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘ঐক্যবদ্ধ সিলেট’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হেফাজত নেতা মাওলানা রেজাউল করিম জালালি। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেনRead More


সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী দিবসের র‌্যালী

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর কিনব্রিজের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা ও মহানগর যুব বিভাগ সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ওRead More