বৈশাখী নিউজ ২৪
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)Read More
অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। রোববার (২৮ জুন) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি। এর আগে, গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের বিষয়ে বিভক্ত রায় প্রকাশ করে। ওই রায়ের পর মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিনের এই মন্তব্য এলো। সুপ্রিম কোর্টের ওই রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরRead More
হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ির দুই ব্যক্তির মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। তখনRead More
দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে দুটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ প্রায় ৩ হাজার মেগাওয়াট কমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোড শেড করতে হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, “ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। লোডশেডিং আরও বাড়তে পারে।” রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী। তবে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম তিনি বলেননি। ইকবাল হাসান মাহমুদ বলেন, “এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবেRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় (অবস্থান: ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশ)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। Views: 312
সিলেটে ২৫ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা, এসএমপি’র বিশেষ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি, এইচএসসি ভোকেশনাল (বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা। শেষ হবে ৮ আগস্ট। সিলেট মহানগর এলাকার ২৫টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে কয়েকটি বিধি-নিষেধ জারি করেছেন এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুস (পিপিএম-সেবা)। এসএমপি’র নির্দেশনায় বলা হয়েছে- পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে শেষের পরবর্তী ১ ঘণ্টা পর্যন্ত এসব পরীক্ষা কেন্দ্রের ২ দুRead More
দেশের ৯ জেলায় বন্যার সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: আষাঢ়ের বর্ষণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের ৯টি জেলাসহ আরও কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (২৮ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে সিলেটের উজানে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে এলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টিRead More
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীকে ১ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীর মাঝে মোট ১ কোটি টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখার ‘ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’-এর আওতায় এ এককালীন সহায়তা প্রদান করা হয়। রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২০০ জনের হাতে ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেট জেলাRead More
পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ইসলাম ওই গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে আবু ইসলাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং আকাশে বজ্রসহ তীব্র মেঘগর্জন দেখা দেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। খবরRead More
তাহিরপুরে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংসার হাওরে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৫) নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। শনিবার (২৭ জুন) ভোর রাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকা ভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হাওরে হঠাৎ বজ্রপাত হলে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকারRead More


