Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ 

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় মরদেহটি পাওয়া গেছে বাড়ির পাশের এক আত্মীয়ের রান্নাঘরের মাটির নিচে। বুধবার (১ জুলাই) ভোরে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। এ ঘটনায় ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। এরপরRead More


গোলাপগঞ্জে বাসচালক রিপন ও দেলোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের বাসচালক রিপন আহমদ ও দেলোয়ার হোসেনকে গত ২৭ এপ্রিল বাস টার্মিনালে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনী বাস স্ট্যান্ডের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় পরিবহন শ্রমিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সমাজসেবক শাহীউল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন নিহত বাসচালক রিপন আহমদের পিতা সাবলুRead More


বগুড়ায় কুকুর নির্যাতনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্ত মো. স্বপন কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। এজাহারে উল্লেখ করা হয়, আজ (সোমবার) দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে মো. এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের কুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনেRead More


বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে এক নজিরবিহীন ও প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস পরবর্তী প্রথাগত ও ঐতিহ্যবাহী নৈশভোজটি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী, প্রতিবছর বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হতো। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য এবং সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশRead More


যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্ব বাতিলের আদেশ রুখে দিল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সেই বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বুধবার (৩০ জুন) দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ৬-৩ ভোটের ব্যবধানে এই ঐতিহাসিক রায় প্রদান করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরনো সাংবিধানিক অধিকার বহাল থাকল। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের ঘোষণা দিয়েছিলেন। মূলত অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব লাভের পথ বন্ধ করতেই তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারক দেড়শRead More


জয়পুরহাটে ২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং লক ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম (২৬) একই উপজেলার নাকুড়গাছী গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২), বগুড়ার আদমদিঘী উপজেলার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২৪)।Read More


সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভা মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিতRead More


টিলাগড় ক্লাবের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। সোমবার (২৯ জুন) সিলেটে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির আয়োজনে টিলাগড় ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জামান বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত সিলেটের এই ঐতিহ্যবাহী ক্লাবটি আজ প্রায়Read More


হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক: ফোন নম্বরের বাধ্যবাধকতা সরিয়ে এ যাবৎকালের অন্যতম বড় পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই ব্যবহারকারীরা এই অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বা ব্যবহারকারীর নাম নিবন্ধন করতে পারবেন। এর পর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে। কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর অত্যন্ত ব্যক্তিগত জিনিস এবং এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্যRead More


বিয়ানীবাজারে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার রাতে বিয়ানীবাজার থানার চারখাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় কানাইঘাট উপজেলার গরাইগ্রামের বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সায়েম উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলটি বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের মাধ্যমে সেটি উদ্ধার করা হয়। বিয়ানীবাজারRead More