বৈশাখী নিউজ ২৪
সারাদেশে গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেরRead More
জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাক আটককে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় ৪৮ বিজিবির অভিযানে অবৈধ পাথর বোঝাই ৪টি ট্রাক জব্দকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাক আটক কে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোব্দ শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, ৩ জুলাই শুক্রবার ৪৮ বিজবির শ্রীপুর বিওপির টহলটিম ভোরে বেলায় শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান করে অবৈধ ভাবে উত্তোলিত ৪টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাক গুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোরপূর্বকRead More
সাদাপাথরে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা’র মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৯ ঘণ্টা পর শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে সাদাপাথর রোপওয়ে বাংকার সংলগ্ন ৩ নম্বর খুঁটির পাশ থেকে এক জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। ডা. সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধলাই নদীর ওই এলাকায় মাছ ধরছিলেন রুবেল মিয়া (২৮) নামের এক জেলে। এ সময় পানিরRead More
পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। খবর দ্য ডনের। শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ডনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি বলেন, উদ্ধারRead More
সিলেটে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের সংশ্লিষ্টতা তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইন্তাজ আলী ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। ভিডিওতে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের একটি ভিডিও এবং পরে ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে চেয়ারম্যানকে মাদকRead More
সিলেটের ছাত্রলীগের ২ সহ-সভাপতি ঢাকায় গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা তেজগাঁও এলাকার বসুন্ধরা শপিং মল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেটের ২জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কামরাবন্ধ এলাকার হাবিব সারওয়ার আজাদের ছেলে সিহাব সারওয়ার শিপু (২১) ও একই থানার মুদের গাও এলাকার মৃত আমিনুল হকের ছেলে তোফায়েল আহমেদ রয়েল। পুলিশ জানায়, শিহাব সারওয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ও তোফায়েল আহমেদ রয়েল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগেরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে নতুন করে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারের দফায় এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৩ জুলাই) সকালে দেশের বাজারের জন্য স্বর্ণের নতুন এই দর নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। নতুন এ দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকাRead More
ঢাকা-সিলেট ৬ লেন কাজে ধীরগতি, ৫ বছরে কাজ হয়েছে মাত্র ২১%
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক যোগাযোগ নিশ্চিত করতে নেওয়া ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি ও কাঠামোগত দুর্বলতার চিত্র উঠে এসেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ সমীক্ষায়। মেগা প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হয় ২০২১ সালে। ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প মেয়াদের প্রায় ৮৯ শতাংশ সময় অতিবাহিত হলেও ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ভৌত অগ্রগতি মাত্র ২১ শতাংশে সীমাবদ্ধRead More
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী মির্জাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিদ মিয়া (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল্লাহ ও আজিদসহ চারজন নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। ওই জমিতে আগে থেকেই একটি অবৈধ বিদ্যুৎ সংযোগের তার পড়ে ছিল। কাজ করার সময় অসাবধানতাবশত ওই তারে বিদ্যুৎস্পৃষ্টRead More
সিলেটে ৩ অনলাইন জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট ধানাধীন এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বাঁশবাড়ি এলাকার একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও চারটি খাতা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- নগরীর এয়ারপোর্ট থানাধীন বাঁশবাড়ি রংধনু এলাকার ফজলু মিয়ান পুত্র টুটুল আহমেদ (৩২), একই এলাকার আব্দুল মজিদের পুত্র তারেক আহমেদ (২৮) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার খিদ্দরপুর গ্রামের মৃত লাল মাহমুদের পুত্রRead More


