Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে আধুনিক প্যাকেজিং সেন্টার ও এআইভিত্তিক বাজার ব্যবস্থাপনা চালু হবে: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান শাকসবজি রপ্তানি কেন্দ্রে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সিলেটে একটি আধুনিক প্যাকেজিং সেন্টার স্থাপন, কৃষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিলেটে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হলেও প্যাকেজিং ওRead More


কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জের বনভূমির লিজ বাণিজ্য ও পান চাষের অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর, কামারছড়া ও কুরমা বন বিটের প্রায় ৬ হাজার একর বনভূমি টাকার বিনিময়ে পান চাষের জন্য লিজ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বনায়নের নামে বনভূমি পরিষ্কার করে পান জুম চাষের সুযোগ দেওয়া হচ্ছে, যার ফলে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজকান্দি বন রেঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বনভিলেজার ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকজনও পান চাষ করছেন। এ জন্য বনভূমির বাঁশ ঝাড় ও ঝোঁপঝাড় কেটে জমি পরিষ্কার করা হচ্ছে।Read More


শান্তিগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল তিনটায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা এম ইলিয়াছ আলী। প্রেসক্লাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটির নির্মাণকাজ অসমাপ্ত থাকায় এটি ব্যবহারের বাইরে ছিল। নবনির্বাচিত কমিটির উদ্যোগে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হয়। অবশিষ্ট কিছু কাজ চলমান থাকলেও সাংবাদিকদের উপস্থিতিতে অনানুষ্ঠানিক ভবনটির কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরাRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে ৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন ভর্তি রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) এ তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত শিশু হাবিবা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লায়েস আহমদের ৫ মাস বয়সী কন্যাসন্তান। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয়Read More


‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার এ বিষয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, এ তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধানের নির্দেশনা দিয়েছি। শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়Read More


আশুলিয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগে পুত্রবধু গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়ীকে গলা টিপে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের ঘটনায় পুত্রবধুকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানায় পুলিশ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মনছের আলীর স্ত্রী। গ্রেফতারকৃত পুত্রবধূ ডাক্তার মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার বাসিন্দা। Views: 187


সাভারে গৃহবধুকে ধর্ষনের পর হত্যা করেছে দুর্বৃক্তরা

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে ধর্ষণের পরে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃক্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীরি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ| পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি রুমে শারমিন আক্তার লিজা নামের ওই গৃহবধুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃক্তরা। পরে শুক্রবার সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে| এবিষয়ে সাভার মডেল থানার এস আই জাকির হোসেন বলেন,ওই গৃহবধুর হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে ও কি কারণে তাকেRead More


গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা, কাওসার হোসেন চাকরি করতো। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠে।Read More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৭ জন। শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়েRead More


কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দোকান ঘরের ভেতর ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের সহযোগীতায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়। বর্তমানে নির্যাতিত শিশুটির চিকিৎসা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে। অভিযুক্ত বৃদ্ধ আটকের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন শিশুর পিতা। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, মইদাইল গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পরRead More