Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

খামেনির প্রথম জানাজায় তেহরানে জনতার মহাসমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এই জানাজায় অংশ নিতে লাখো মানুষ ভিড় করেন। জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে রোববার (৫ জুলাই) তেহরানে লাখো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এই জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এইRead More


পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র  সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। সংগঠনটির দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সংগঠনটির আরও দাবি করেন, বিস্ফোরণের পর তাদের ‘ফতেহ স্কোয়াড’-এর সদস্যরাRead More


বিমানের ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট ফের চালু

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম প্রাণের দাবি পূরণে এই রুটটি ফের চালু করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর BG-208 সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে। গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টাRead More


সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ তরুণ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামনে থেকে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন নামে এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তার সঙ্গে ছিল মাদকের একটি বড় চালান। শনিবার (৪ এপ্রিল) রাতে এ তথ্যটি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল সদস্য। আটক রোমন লাল হরিজন (১৮) কাষ্টঘর সুইপার কলোনির ১২নং বাসার দিলু লাল হরিজন ও কাজলী লাল হরিজনের ছেলে। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবার একটি বড় চালানRead More


হবিগঞ্জে ২ নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার জগদীশপুর চা বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী সবিতা বাউরী (৩০) ও খড়কি গ্রামের বাসিন্দা শ্রীবাস সরকারের মেয়ে সুমা সরকার (২০)। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে সবিতা বাউরীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, খড়কি গ্রামের সুমাRead More


হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের কিছুদিন পর তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেয়া জায়গায় ঘর নির্মাণ করে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন। সম্প্রতি রেজিয়া খাতুনের মেয়ে সুহেনা আক্তার অন্যRead More


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ২৪ জুন ভোর ৬ টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে জোড়া ভূমিকম্প। ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। ভূমিকম্পে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।Read More


রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর শিশু সন্তানকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীকে (৩১) একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন মিয়া (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নাছনা মুরাদপুর গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সে ওই গ্রামের মো. বুলবুল মিয়ার ছেলে। এর আগে গত শুক্রবার সকালে ওই গৃহবধু বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। সে এলাকায়Read More


প্রবাসীদের জন্য সৌদির নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি নাগরিকদের সম্পত্তির মালিকানার ক্ষেত্রে নতুন আইন জারি করেছে সৌদি আরব সরকার। নতুন এই আইনে ডিসক্লোজার নীতি কঠোর করার পাশাপাশি ডিজিটাল প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, নতুন আবাসন মালিকানা আইনে বিদেশি নাগরিক, কোম্পানি এবং অলাভজনক সংস্থাগুলো কীভাবে দেশটির সম্পত্তি বা রিয়েল এস্টেটের বিনিয়োগ করতে পারবে, তার সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘সৌদি ভিশন ২০৩০’-এরRead More


সরকার বদলালেও কমছে না সেবা খাতে ঘুষ: টিআইবি জরিপ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পরিবর্তন হলেও দেশের বিভিন্ন সরকারি সেবা খাতে ঘুষ ও অনিয়মের চিত্রে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পাসপোর্ট, ভূমি, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারসংশ্লিষ্ট সেবায় এখনও ঘুষের প্রবণতা উদ্বেগজনক হারে রয়েছে । টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে নাগরিকদের কাছ থেকে প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ আদায় হয়েছে করা হয়েছে বলে জরিপের রিপোর্টে এমন চিত্র উঠে এসেছে। একই সময়ে অন্তত একটি সরকারি সেবা নিতেRead More