বৈশাখী নিউজ ২৪
ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯
বৈশাখী নিউজ ডেস্ক: খেলার সময় কাঠবাদাম ভেবে অজানা গাছের ফল খেয়ে বিভিন্ন বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত পেটে ব্যাথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক। অসুস্থ শিশুদের মধ্যে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০) ফুয়াদ (১২) এবং মোস্তাকিম (৯) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের সকলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার (৫ জুলাই) বিকেলে গ্রামের শিশুরাRead More
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬ হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার (৫ জুলাই) দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে।Read More
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৫৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। এ শিশুকে নিয়ে সিলেট বিভাগে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৮৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন সেবিকা ও বাকি সবাই শিশু এবং ৪ জন মারা গেছেন সরাসরি হামে ও বাকিরা উপসর্গে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় তাদের সর্বশেষ প্রতিদনে এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেনRead More
সৌদি আরবে দুর্ঘটনায় সিলেটের ২ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ও ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবক। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে যাওয়া দুই যুবক এখন ফিরছেন মরদেহ হয়ে। গত শনিবার (৪ জুলাই) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাদের মৃত্যু হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও)Read More
ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত দুই মাস যাবত উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পর্যাপ্ত বেড, মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, স্যালাইনের ঘাটতি ছিলো। তবে এখন পাইপলাইনে অনেক আনা হচ্ছে,Read More
কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারীবর্ষণের ফলে পৃথক চারটি স্থানে পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) এবং তার ভাই হারুনুর রশিদ (৩)। এর আগে রোববার দিবাগত রাত ১টা ১০Read More
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসারRead More
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল ও সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি ও একজন পুলিশ সুপার রয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।Read More
শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিংকস নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো ধরনের এনার্জি ড্রিংকস বা উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় বিক্রি করা যাবে না। শুক্রবার (৩ জুন) মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতের এক প্রশ্নের জবাবে খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল সরকারি এই কঠোর নির্দেশনার কথা জানান। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এই কোমল পানীয়গুলো স্কুল-কলেজের আশপাশে বাজারজাতকরণ বন্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করবে। বিধানসভায় উত্থাপিত আলোচনায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতে জনপ্রিয় এনার্জি ড্রিংকস ‘স্ট্রিং’-এরRead More
চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ট্রাক, লরি, বড়ো কাভার্ড ভ্যানসহ সকল ধরনের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে রোববার (৫ জুলাই) দুপুরে ক্বিন ব্রিজের দক্ষিণ মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শত বছর ধরে এই সড়ক দিয়ে গাড়ি-ঘোড়া গন্তব্যে যাচ্ছে। কখনোই এটি স্থানীয়দের জন্য হুমকির কারণ হয়নি। কিন্তু সা¤প্রতিক সময়ে ভারী যানবাহন চলাচল করায় এই সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিও সৃষ্টি হয়েছে। তাই সড়কসহ এলাকা রক্ষায় অবিলম্বে ভারীRead More


